শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

পৈত্রিক সম্পত্তি রক্ষা ও নিরাপত্তা চেয়ে ভায়ের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা কমান্ডার মশুর সংবাদ সম্মেলন

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৪২৭ বার পড়া হয়েছে

ভূমিদস্যু ভাইয়ের কবল থেকে পৈত্রিক সম্পত্তি রক্ষা ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু।

রবিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ ব্যাপারে সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু তার লিখিত বক্তব্যে বলেন, আমার বাবা মারা যাওয়ার পর থেকে দীর্ঘ ১২ বছর যাবৎ আমি আমার পৈত্রিক সম্পত্তি ভোগদখল করতে পারছি না। এমন কি পৈত্রিক বাড়িতেও অবস্থান করতে পারি না। আমার সহোদর ভাই ভুমিদস্য আলতাফ ও শাফায়েত সম্পত্তির লোভে আমার পিতাকেও কয়েক বার হত্যার চেষ্টা চালিয়েছিল। যা এলাকাবাসী অবগত আছেন। প্রতিবেশীর সাথে সামান্য বিবাদ হলেই অস্ত্রবাজ আলতাফ প্রকাশ্যে পিস্তল উচিয়ে গুলি করতে উদ্যত হত।

তিনি বলেন, আমার দুই ছেলে ঢাকাতে চাকুরীর সুযোগে আমার সম্পত্তি আলতাফ ও সাফায়েত অবৈধভাবে জবর দখল করে যাচ্ছে। ইতোপূর্বে আমার ৩ বিঘা পৈত্রিক সম্পত্তি কৌশলে তাদের নামে রেকর্ড করেছে। তাছাড়া আমাদের পৈত্রিক কয়েক বিঘা জমি আমাকে না জানিয়ে অন্যত্র বন্ধক দিয়েছে। জমিভাগ বণ্টন নামা না হওয়া সত্ত্বেও অস্ত্রবাজ আলতাফ ও সাফায়েত জমি বিক্রি করার জন্য পায়তারা চালাচ্ছে। যদিও আমি সখিপুর সাব-রেজিস্ট্রি অফিস এবং জেলা রেজিস্টারের কাছে এই বিষয় নিয়ে লিখিতভাবে অভিযোগ করেছি। যে কারণে রেজিস্ট্রি বন্ধ আছে। আমাদের পারিবারিক সম্পত্তি ভাগ ও বণ্টননামা করার উদ্দেশ্যে স্থানীয় ভাবে পারিবারিক মুরব্বীদের নিয়ে কয়েক বার আলোচনা ও মিমাংসায় বসলে তারা তাদের কথা না মেনে তাদেরকে অপমানিত করেছে। তারা আমার চাচা বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের জমির ইজারা না দিয়ে অবৈধভাবে ভোগ দখল করে যাচ্ছে এবং অনৈতিকভাবে জমি বিক্রি করতে না পেরে তারা আমার চাচা ও আমার বিরুদ্ধে মিথ্যাচার করে হয়রানি করে যাচ্ছে। আমার চাচা আতিয়ার রহমান তার জীবনের নিরাপত্তা ও সমাধান চেয়ে গত ২৬ আগস্ট আইজিপির কাছে আবেদন করেন। বিষয়টি অনুসন্ধান ও মিমাংসার জন্য গত ১১ অক্টোবর দেবহাটা সার্কেল কর্তৃক বাদী ও বিবাদী পক্ষকে হাজির হওয়ার জন্য লিখিতভাবে আদেশ দেওয়া হয়। কিন্তু আলোচিত অস্ত্রবাজ ও ভূমিদস্যু আলতাফ সরকারি আদেশ অমান্য করে হাজির হয়নি। বিএনপি শাসনামলে আলতাফ প্রকাশ্যে অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। বর্তমানে ধর্মীয় লেবাস পরে পারিবারিক সম্পত্তি অবৈধভাবে ভোগ দখল করে যাচ্ছে। তার কাছে এখনও অবৈধ অস্ত্র রয়েছে। তার বিরুদ্ধে দেবহাটা থানায় মামলাও রয়েছে।

তিনি আরো বলেন, আমার ভাই ভূমিদস্যু আলতাফ গত ১৪ অক্টোবর সংবাদ সম্মেলনে আমার চাচা ও চাচাতো ভাইদের বিষয়ে যে সকল তথ্য উপস্থাপন করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আলতাফ অত্যন্ত হিংস্র প্রকৃতির। সে যে কোন সময়ে আমার জানমালসহ বড়ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে বলে আশংকা করছি। এমতাবস্থায় আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে ওই ভূমিদস্যু অস্ত্রবাজ আলতাফ ও শাফায়েতের কবল থেকে পৈত্রিক সম্পত্তির সুষ্ঠু বণ্টনসহ জীবনের নিরাপত্তার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা জিল্লুর করিম প্রমূখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!