
সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল হয়েছে।
শনিবার সন্ধ্যায় কলারোয়ার পশুহাট মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে ওই মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার সংলগ্ন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন-উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল, আ.লীগনেতা ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, সাবেক চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সহকারী অধ্যাপক ইউনুছ আলী খান, মাস্টার হাফিজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসমলাম, আ.লীগনেতা শহিদ আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি আশিকুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক রেজনুজ্জামান লিটু, উপজেলা যুবলীগনেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইউপি সদস্য আলহাজ্ব নজরুল ইসলামসহ কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, আসন্ন নির্বাচনে আবারও গণতন্ত্রের বিজয় হবে। আওয়ামীলীগের জয় হবে। নৌকা বিজয়ের লক্ষ্যে সকল স্তরের আ'লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.