রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন তালায় পাষন্ড স্বামীর বি রু দ্ধে স্ত্রী হ ত্যা র অ ভি যো গ! সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় জেলার উন্নয়নে ২১ দফা দাবি কালিগঞ্জে কাটা তাল গাছের মাথার আ ঘা তে কৃষকের মৃ ত্যু সুন্দরবনে হরিণ শিকারের ২৫টি ফাঁ দ উ দ্ধা র সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধে ভাঙন, মেরামতে কাজ চলছে দ্রুতগতিতে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরার আশাশুনিতে বিএনপি নেতাকে কু পি য়ে ও পি টি য়ে জ খ ম সুন্দরবনের কাচিকাটায় নৌকা ডুবি, নিখোঁজ ৮, উদ্ধার ৫ এখনো নিখোঁজ-৩

সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে হস্তান্তরের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৭৬৩ বার পড়া হয়েছে

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে হস্তান্তরের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

বেসরকারি কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ দাবি আদায় কমিটির জেলা সম্বয়ক ও সাতক্ষীরা সরকারি কলেজের কম্পিউটার অপারেটর ফারুক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তেব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের কম্পিউটার অপারেটর শেখ আবু ছালেক, অফিস সহকারী রাজীব দাশ, আবুল কালাম, মোজাম্মেল হক, জাহিদ হাসান, নিশীথ ব্যানার্জী, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, উত্তম দাশ, শিল্পী খাতুন প্রমূখ।

বক্তারা বলেন, সরকারি কলেজগুলোতে দিনভর খেটেও বেসরকারি কর্মচারীরা সামন্য বেতন পান। এতে বেসরকারি কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।

বক্তারা যোগদানের তারিখ হতে চাকুরি রাজস্বখাতে হস্তান্তর, স্বপদে বহাল রেখে সকল প্রকার সরকারি সুবিধা প্রদান ও চাকুরিকালীন সকল বকেয়া পরিশোধের দাবিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!