শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৩৯১ বার পড়া হয়েছে

‘মানুষ মানুষের জন্যে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা’র আশাশুনি উপজেলার প্রতাপনগরে বানভাসি অসহায় মানুষের মাঝে ৩য় পর্যায়ে খাদ্য সামগ্রী সহায়তা বিতরণ করেছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

শনিবার (১৭ অক্টোবর ২০২০) বেলা ১১টায় আশাশুনি উপজেলার প্রতাপনগরের বানভাসি গ্রামের প্রায় শতাধিক পরিবারের মাঝে ৩য় পর্যায়ে খাদ্য সামগ্রী সহায়তা বিতরণ করেছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো. কামরুজ্জামান রাসেল, রবিউল ইসলাম, মনিরুজ্জামান মনি, মোস্তাফিজুর রহমান পলাশ প্রমুখ।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের দেশে বিদেশের প্রাক্তন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় ছিলেন সামছুল আরেফিন, কলিন্স, ড. এরতেজা হাসান সিআইপি, শাকিল, মামুন, প্রবাসী ইমরান, ডা. মেহেদীসহ অনেকে। তাদের সাথে সহযোগিতায় ছিলেন ইউসিবি ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার আব্দুল কাদের, মো. মশিউর রহমান বাবু . শফিক, সালাহ উদ্দিন ও ডা. অপূর্ব। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ৩য় পর্যায়ে খাদ্য সামগ্রী সহায়তা বিতরণকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী ও সচেতন মহল। তাদের মত বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের বানভাসি মানুষের সহায়তার জন্য এগিয়ে আসার আহবান জানিয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!