
নিরিহ ফিলিস্তিদের উপর সস্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক নগ্ন হামলা ও গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদ ও নিউমার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, জেলা হাফজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী।
জেলা হাফেজ পরিষদ সেক্রেটারী হাফেজ মাওলানা আবুল হোসেনের সঞ্চালনায় এতে আরো বক্তব্যে রাখেন, মাওলানা মুফতি হাফিজুর রহমান, মাওলানা রুস্তম আলী তাওহিদী, হাফেজ মাওলানা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালিয়ে মানুষ হত্যা করছে সস্ত্রাসী রাষ্ট্র ইসরাইল। তাদের পানি ও বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। বক্তারা এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে তারা অসহায় ফিলিস্তিদের রক্ষার্থ এখনই মুসলিম বিশ্বকে একত্রিত হওয়ার আহান জানান।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.