
সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত হয়েছে। আজ বুধবার(১৮ অক্টোবর) সকাল ১০টায় কলারোয়ার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূর নাম রানু বেগম(৩০)। সে হেলাতলা ইউনিয়নের মোঃ মজিবর রহমানের স্ত্রী। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।
মৃতের স্বজনরা জানান, আর্থিকভাবে অস্বচ্ছল থাকায় রানু বেগমের সাথে তার স্বামী মোঃ মজিবর রহমানের দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলে আসছিলো। আজ সকালে সে তার স্বামীকে কাজের কথা বলায় তা নিয়ে বচসা হয়। এক পর্যায়ে তার মাথায় শাবল দিয়ে সজোরে আঘাত করে মজিবর। ঘটনাস্থলেই রানু বেগম মারা যায়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, ঘাতক স্বামী মজিবর পলাতক রয়েছে। মরদেহটি কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.