
“আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এই প্রতিপাদ্য সামনে রেখে রবিবার (১৫ অক্টোবর) উত্তরণ-ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রকল্পের পক্ষ থেকে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
গ্লোবাল এ্যাফায়ার্স কানাডা’র অর্থায়নে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সাতক্ষীরা জেলার তালা, দেবহাটা, সাতক্ষীরা সদর, বাগেরহাট জেলার বাগেরহাট সদর, রামাপাল ও মোরেলগঞ্জ উপজেলার ৮৮টি হাই স্কুল ও ১২ টি মাদ্রাসার প্রায় ২০ হাজার ছাত্র-ছাত্রী নিয়ে দিনটি উদ্যাপিত হয়। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ ও উত্তরণের বিভন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত প্রকল্পের মাধ্যমে উপরোক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পড়ালেখার মানোন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরমধ্যে প্রত্যেক মাসে প্রায় ১৬ হাজার ছাত্রীদের মধ্যে বিনামূল্যে স্যানিটারিপাড বিতরণ, প্রত্যেক স্কুলের শিক্ষার্থীদের জন্য খেলার সামগ্রী, করোনাকালীন সুরক্ষার জন্য ওয়াশিনংপয়েন্টসহ সাবান ও হ্যান্ডস্যানিটাইজার প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.