
সাতক্ষীরার তালায় বাল্যবিবাহ বন্ধে গণসচেতনতা সৃষ্টির জন্য ‘১৮ বছরের আগে বিয়ে নয়’ বিষয়ক ক্যাম্পেইন র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে উপ-শহরে র্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের সহযোগিতায়, এনসিওর প্রটেক্শন এন্ড জাস্টিস থ্র ইন্টিগ্রেডেট অ্যাপ্রোচ প্রোগ্রামের আয়োজনে এবং ইন্টারঅ্যাক্টের অর্থায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমীন।
তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার রনজিত দাশ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.