সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের টাউন স্পোটিং ক্লাব সড়কে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজ শুরু করা হয়েছে। আজ রবিবার (১ অক্টোবর) শহরের মুনজিতপুরস্থ টাউন স্পোটিং ক্লাব সড়কে নির্মাণ সামগ্রী ঢেলে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজ শুরু করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসান।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুর জাহান বেগম নুরী, সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, পৌরসভার এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, অরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এমএমএ মজনু, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নয়ন ট্রেডার্সের প্রতিনিধি রিপন বিশ্বাস, বিশিষ্ট ঠিকাদার আকরাম হোসেন খান বাপ্পী প্রমুখ।
সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়ণে পৌরসভার ২নং ওয়ার্ডের টাউন স্পোটিং ক্লাব এলাকায় ২৪৫ মিটার সড়ক আরসিসি ঢালাই রাস্তা ১৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এসময় সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.