
বে-সরকারী সংস্থা উত্তরণের বাস্তবায়নে ও দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহায়তায় আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সাথে কমিউনিটি বেজড শিশু সুরক্ষা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ সাইদ-উজ-জামান সাইদ, কমিটির সদস্য সচিব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, প্রোগ্রাম অফিসার, ওসিসি প্রনব বিশ্বাস, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল হক,সহকারী শিক্ষা অফিসার মোঃ ঈদ্রিস আলী, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা যুবউন্নয়ন,বন সংরক্ষণ,থানা প্রতিনিধি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি,শ্রমিক সংগঠনের সভাপতি,ভাটা মালিক সমিতির সভাপতি,মুক্তিযোদ্ধা, সমমনা সংগঠন এবং গাবুরা, বুড়িগোয়ালিনি,মুন্সিগঞ্জ ও কাশিমাড়ী ইউনিয়নের শিশুসুরক্ষা কমিটির সদস্য এবং শিশুরা উপস্থিত ছিল।
উক্ত সভায় প্রকল্পের অগ্রগতি,প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জসমুহ,চ্যালেঞ্জ মোকাবেলায় উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ভুমিকাসহ অন্যন্য বিষয় আলোচনা করা হয়।
এ সময় সভার সভাপতি সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, বর্তমানে এই এলাকা থেকে অনেক শিশু ভাটার কাজের জন্য বাইরে যাচ্ছে। শিশুরা যাতে ভাটার কাজে না যেতে পারে সে বিষয়ে পুলিশ প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.