শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার জননন্দিত নেতা মিঠু খানের পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চাই স্থানীয় নেতাকর্মীরা দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সুন্দরবনের কু খ্যা ত ডা কা ত জোনাব বা হি নী র তিন সদস্য অ স্ত্র ও গো লা বা রু দসহ আ ট ক সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় তালা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন সদস্য সচিব হলেন এম মফিদুল হক লিটু কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন শেখ সাইফুল বারী সফু তালায় পিচ ঢালাই কাজের উদ্বোধন   টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে গোপালগঞ্জে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

ধর্ষন ও যৌন নিপীড়নের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৩৯৭ বার পড়া হয়েছে

দেশব্যাপী অব্যাহত ধর্ষন ও যৌন নিপীড়নের প্রতিবাদ এবং ধর্ষকদের ফাঁসির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরার ব্যানারে শনিবার বিকালে শহরের আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধন বক্তেব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও কন্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু, সাধারণ সম্পাদক শামিমা পারভীন রেতা, কন্ঠশিল্পী চৈতালী মূখাজী, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী প্রমুখ।

বক্তারা এ সময় নোয়াখালীর বেগমগঞ্জ গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটের এমসি কলেজে নববধূকে গণধর্ষণসহ দেশব্যাপী অব্যাহত ধর্ষন ও যৌন নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা এ সময় ধর্ষনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। একই সাথে তারা ধর্ষন ও যৌন নিপীড়ন জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। পরে সাংস্কৃতিক কর্মীরা সেখানে দেশোত্ববোধক গান ও কবিতা পরিবেশন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!