মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
তালায় পৃথক স ড় ক দু র্ঘ ট না য় নারীসহ নিহত-২ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ বিআরটিএ কতৃক স ড় ক দু র্ঘ ট না য় ক্ষ তি গ্র স্ত ২৭ পরিবার পেল প্রায় ১ কোটি টাকার চেক সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ

গাজীপুরের সালনায় স্কুল ছাত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার 

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ১৫০৬ বার পড়া হয়েছে
গাজীপুরের সালনা এলাকা থেকে এক স্কুল ছাত্রীকে(১৩)অপহরণের পর গণধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। গেলোরাতে গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরিফ হোসেন ওরফে সবুজ মিয়া (২৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা।
শনিবার দুপুরে গাজীপুরের পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলণে তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আরিফ@সবুজ(২৮), শেরপুরের নালিতাবাড়ী থানার বরুাজানি এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।
পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ-আল-মামুন জানান, গত ১ অক্টোবর রাতে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় একটি খাবার হোটেল থেকে বাসায় ফেরার পথে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে ভাড়া বাসায় আটকে রাখে অভিযুক্ত আরিফ হোসেন । পরে তার হাত, পা, মুখ বেঁধে অপহরণকারী আরিফসহ ৩ বন্ধু পালাক্রমে ধর্ষণ করে ও ধর্ষণের ভিডিও ও ছবি ধারন করে ।  তাকে হত্যার উদ্দেশ্যে  মুখে কসটেপ এবং গলায় ওড়না পেচিয়ে  বক্স খাটের ভিতর আটক রেখে ধর্ষণকারীরা দ্রুত পালিয়ে যায় । ভিকটিমের গোঙ্গানীর শব্দে পাশের বাসার ভাড়াটিয়ারা  তাকে উদ্ধার করে এবং তার পরিবারকে খবর দেয় । এবং চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গাজীপুর মেট্টোপলিটন  সদর থানায়  নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন । নির্যাতিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করে এবং তাদের জীবন নাশের হুমকি দিয়ে আসছিল।  র‌্যাব-১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গণধর্ষণের মূলহোতা আরিফ@সবুজ গাজীপুরের তেলিপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে অপহরণ ও ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!