বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১১ জন জেলেকে জীবিত উদ্ধার

✍️রঘু নাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৭৭ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট থেকে  ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার ০৪ আগস্ট বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৯ জুলাই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা হতে ‘এফবি জোবায়েদ’ নামক ফিশিং বোট ১১ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সাগরে গমন করে। মাছ ধরা শেষে ফেরার সময় বৃহস্পতিবার ০৩ আগস্ট আনুমানিক ০৯ টার সময়  জেফোড পয়েন্টের কাছে বৈরী আবহাওয়ায় অতিরিক্ত ঢেউয়ের কারণে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে। বিষয়টি উক্ত এলাকার নিকটবর্তী বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা অবগত হলে দ্রুততার সহিত একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গমন করে। অভিযান পরিচালনা করে আনুমানিক ১১ টার সময়  ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করে বিকল হয়ে যাওয়া ফিশিং বোটসহ নিরাপদে বিসিজি আউটপোস্ট দুবলায় নিয়ে আসা হয় অতঃপর খাবার এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। 
তিনি আরও বলেন, পরবর্তীতে  উদ্ধারকৃত ফিশিং বোট ও জেলেদের মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!