শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

তালায় প্রতিপক্ষের ভয়াবহ আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ১২৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় পূর্ব শত্রুতার জেরধরে গভীর রাতে একটি অসহায় পরিবারের বসতবাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছ প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামে। এতে প্রায় ২লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

ক্ষতিগ্রস্ত কলিয়া গ্রামের মৃত কিরামত আলীর ছেলে আবুল হোসেন জানান, একই এলাকার মিজানুর, জলিল, জিয়া ও ইদ্রিস গংদের সাথে দীর্ঘদিন ধরে আমার বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে তারা পরিকল্পিতভাবে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভয়াবহ এই আগুনে ঘরে থাকা আসবাবপত্রসহ নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায় । এতে তাদের প্রায় ২লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে অভিযুক্ত মিজানুর গংরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

এঘটনায় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!