প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬, ৯:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২০, ২:১৫ পি.এম
গাজীপুরের কাশিমপুরে শিশু ধর্ষণের অভিযোগ, দুই যুবকের বিরুদ্ধে মামলা
গাজীপুরের কাশিমপুর এলাকায় ১৩ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ওই শিশুর মা বাদী হয়ে গাজীপুর মেট্টোপলিটন কাশিমপুর থানায় দুই জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সম্রাট হোসেন শান্ত (২০) নওগা সদর উপজেলার রজাকপুর এলাকার নুরুল ইসলামের ছেলে এবং একই উপজেলার ভবানীপুর এলাকার আলীম হোসেনের ছেলে শাকিল আহমেদ (২২)। অভিযুক্তরা গাজীপুর মহানগরের তেতুইবাড়ি এলাকার নুরু দেওয়ানের বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় বেক্সিমকো কারখানায় চাকুরী করে।
মামলার অভিযোগ সুত্রে জানা যায়, বুধবার দুপুরে ওই শিশু বাসা থেকে বের হয়ে পাশের বাসার বান্ধবীর কাছে যাওয়ার পথে বৃষ্টির জন্য স্থানীয় ব্র্যাক স্কুলের বারান্দায় দাড়িয়ে থাকে । এসময় সম্রাট ও তার বন্ধু শাকিল ডেকে স্কুলের ভিতরে নিয়ে যায়। পরে তাকে জোড়পূর্বক পালাক্রমে ধর্ষণ করে । এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্ত ধর্ষকরা পালিয়ে যায়।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব-এ- খোদা জানান, এবিষয়ে শিশুটির মা বাদিয়ে সকালে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে । তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.