
সাতক্ষীরার তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে লোকাল লেভেল নেটওয়ার্ক শক্তিশালীকরণ বিষয়ক সভা আজ মঙ্গলবার (১১ জুলাই) সকালে অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার ইপিজেআইএ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার। স্বাগত বক্তব্য রাখেন ওয়াল্ড কনসার্ন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার রনজিৎ দাশ। এ সময় সভায় সাংবাদিক গাজী জাহিদুর রহমান, শিক্ষক গাজী ওজিয়ার রহমানসহ তালা ও খলিলনগর ইউনিয়নের সিপিসি কমিটির সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বাল্যবিবাহ, মানবপাচার, বহুবিাহ, নারী নির্যাতন, সরকারী বিভিন্ন সুবিধা, কিশোর-কিশোরীদের কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.