প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৪:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৩, ৭:০১ পি.এম
সাংবাদিক উজ্জলের চাচার ইন্তেকাল

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমাদের সময় ও মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল এর চাচা সাতক্ষীরার দেবহাটা কুলিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হান্নানের ভাই মুক্তিযুদ্ধে শহীদ মরহুম আব্দুস শহীদ সরদারের চতুর্থ পুত্র আনারুল ইসলাম (৬২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রোববার বেলা আড়াইটায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন।
তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। রোববার রাত সাড়ে নয়টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জানাযা নামাজে জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.