বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

দেবহাটায় সমিতির টাকা পরিশোধ না করতে পেরে ব্যবসায়ির আত্মহত্যা!

✍️রঘু নাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৩৩৪ বার পড়া হয়েছে

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বিষ পানে এক ব্যবসায়ি আত্মহত্যা করেছেন। শনিবার রাত ৯টায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী ভাতশালা গ্রামের আব্দুল জলিল বিশ্বাসের মাছের ঘের থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

মৃত ব্যবসায়ির নাম পরিতোষ বিশ্বাস (৫৫)। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর গ্রামের পাঁচু বিশ্বাসের ছেলছ ও সখীপুর বাজারের পদ্মশ্রী বস্ত্রালয়ের স্বত্বাধিকারী।

কলেজ ছাত্র দ্বীপ বিশ্বাস জানান, ১৫ বছরেরও বেশি বছর আগে তার বাবার জন্মস্থান ভাতশালা ছেড়ে সখীফুর বসবাস শুরু করে। সখীপুর বাজার পদ্মশ্রী বস্ত্রালয় তাদের। কয়েক বছর যাবৎ খরিদ্দাররা হালখাতায় টাকা পরিশোধ না করায় তার বাবা স্থানীয় বিভিন্ন সমিতি থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বর্তমানে তিনি নয় লাখ টাকা ঋণী ছিলেন। কিস্তির টাকা পরিশোধ করার জন্য বাবাকে নানাভাবে চাপ সৃষ্টি করে আসছিলেন পাওনাদাররা।

দ্বীপ আরো জানান, তার বাবা শনিবার দুপুরে টাকা আদায়ের জন্য বাই সাইকছল চড়ে ভাতশালা গ্রামে যান। সন্ধ্যায় সাপমারা খালের পাশে আব্দুল জলিলের মাছের ঘেরে তার বাবাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের বাড়িতে খবর দেন। রাত ৯টার দিকে পুলিশ যেয়ে তার লাশ উদ্ধার করে। তবে তার বাবাকে মেরে ফেলা হয়েছে না তিনি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত নন তিনি।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান, পরিতোষ বিশ্বাসের লাশের পাশ একটি বিষের বোতল পাওয়া গেছে। তার মুখ দিয়ে ফেনা্ বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তিনি ঋণের জ্বালা সইতে না পেরে বিষ পানে আত্মহত্যা করেছেন। লাশের ময়না তদন্তের জন্য আগামিকাল রবিবার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!