গাজীপুর সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে আতাউর রহমান সভাপতি এবং এস এম নূরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার সন্ধ্যায় টঙ্গী প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
৮ সদস্য বিশিষ্ট কমিটির অনন্যা সদস্যরা হলেন, সহসভাপতি এম এ সালাম শান্ত, যুগ্ম সম্পাদক নূরুল আমিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক কামাল হোসেন বাবুল এবং প্রচার সম্পাদক শেখ মোঃ শহিদুল্লাহ। নির্বাচন পরিচালনাকারী নির্বাচন কমিশনার অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া নির্বাচন শেষে ৮ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি মহিলা আসনের এমপি শামসুন্নাহার ভূইয়া, গাজীপুর প্রেসক্লাবে সাবেক সভাপতি অধ্যাপক এম এ বারী, গাজীপুর মহানগর আওয়ামীলীগ নেতা শহিদুল্লাহ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক আসাদুজ্জামান, ও ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার আল মামুন, টঙ্গী প্রেসক্লাব সভাপতি হায়দার সরকার, ও সম্পাদক কালিমউল্লাহ ইকবাল, আরমান,মনজুরুল হক।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.