প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬, ৯:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২০, ৯:৩৪ পি.এম
গাজীপুরের কোনাবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ চা প্যাকিজিং ও বাজার জাত করার দায়ে এসিআইকে জরিমানা
গাজীপুরের কোনাবাড়িতে টেটলি এসিআই বাংলাদেশ লিমিটেডকে মেয়াদ উত্তীর্ণ চা প্যাকেট জাত করে বাজারজাত করা দায়ে ১৭ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুর থেকে এ অভিযান পরিচালনা করে জরিমানা করেন নির্বাহী ম্যাস্ট্রিটেট র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
র্যাব জানায়, টেটলী এসিআই বাংলাদেশ লিমিটেড কারখানায় টাটা টি র্যান্ডে চায়ের উৎপাদন মেয়াদ বারিয়ে প্যাকেজিং ও বাজার জাত করে আসছিলো। বিষয়টি জানতে পেরেভ্যিাম্যমান আদালত পরিচালনা করে র্যাব। সত্যতা পাওয়ায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম কারখানা কর্তৃপকক্ষকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে। এছাড়া নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন কারখানায় অভিযান চলমান রয়েছে। এ সময় র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মানুনসহ ঔষধ প্রশাসনের কর্মকর্তরা সঙ্গে রয়েছেন ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.