
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোপালপুর পিকনিক কর্ণারে অনলাইন ভিত্তিক জনপ্রিয় নিউজ পোর্টাল নীলাকাশ টুডে'র জেলার শ্যামনগর উপজেলার প্রতিনিধিদের মতবিনিময় ও আইডি কার্ড হস্তান্তর করা হয়েছে।
বুধবার বিকেল ৫ টায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নীলাকাশ টুডে এর সম্পাদক মোঃ নুরুজ্জামান। এই সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিডা প্রাইভেট হাসপাতালের সিইও ফাউন্ডার, নীলাকাশ টুডে এর উপদেষ্টা আব্দুল্যাহ আল মামুন।
মতবিনিময় সভায় নীলাকাশ টুডের ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন আব্দুল্যাহ আল মামুন। সংবাদ কর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশেন করা সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। নীলাকাশ টুডে'র স্টাফ রিপোর্টার বশির উদ্দিন সাজুর উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন নীলাকাশ টুডে এর মফস্বল সম্পাদক ডাক্তার জি এম শফিকুল ইসলাম, নওয়াবেকির আল শেফা হাসপাতাল এন্ড প্রযুক্তি ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক মোঃ মাহফুজুর রহমান, নীলাকাশ টুডে এর বিশেষ প্রতিনিধি সামিউল মন্টি, নীলাকাশ টুডে'র উপকূলীয় প্রতিনিধি মোঃ শাহানুর আলম, নিজস্ব প্রতিনিধি ডাঃ কবির হোসেন, আবু রায়হান প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.