
বাগেরহাটে জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ৩১ মে বাগেরহাটে জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে উদয়ন বাংলাদেশ অফিস সভাকক্ষে সকাল ১১ টায় এ অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় লিডার্স এর বাস্তবায়নে জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যদের নিয়ে এ অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা হয়।একি সাথে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ,স্মারক লিপি প্রদান ও স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করন বিষয়ে আলোচনা হয়। লিডার্স এর কর্মকর্তা বিপ্লব মন্ডলের সঞ্চালনায় এদিন অর্ধবার্ষিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটে জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি এ্যাডভোকেট শরিফা খানম, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি রবীন্দ্রনাথ মুখার্জি, সম্পাদক আসাদুজ্জামান শেখ, অধিপরামর্শ সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ইশরাত জাহান।
এছাড়াও উপস্থিত ছিলেন সময় টিভির স্টাফ রির্পোট আলি আকবর টুটুল, আরটিভির জেলা প্রতিনিধি এসএম সামসুর রহমান, আজকের পত্রিকার এসএম সোয়ান, বিএমএফ টেলিভিশনের উজ্জ্বল কুমার দাস সহ জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.