
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ঠ মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন, ১৩ বছর আওয়ামী লীগ ক্ষতায় রয়েছে। আমরা অনেকেই চাই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক। মুক্তিযুদ্ধের চেতনার মানুষ চায় আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। তবে নির্বাচনে ভোটার হিসাবে অধিকার দিন। জবাবদিহিতার মাধ্যমে মানুষের জন্য কাজ করুন। হাবিজাবি কাউকে ক্ষমতায় আনবেন না। তাহলে আমরা মানুষের অধিকার রক্ষা করতে পারবো।
রবিবার বিকাল ৬টায় সাতক্ষীরা এলজিইডি অফিসের সম্মেলন কক্ষে মানবাধিকার সংস্কৃতি ফাউণ্ডেশনের সাতক্ষীরা শাখা আয়োজিত সাতক্ষীরার মানবাধিকার পরিস্থিতি ও করণীয় বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মানবাধিকার সংস্কৃতি ফাউণ্ডেশনের সাতক্ষীরা শাখার আহবায়ক অ্যাড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, নানা ধরণের অপরাধ সংঘটিত হচ্ছে। অত্যাচার ও অনাচারের বিচার হচ্ছে না। বিচারহীনতার একটি সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি। নদী খনন, নদী দূষণ, নদীতে বর্জ ফেলা, নদী দখলের ঘটনা নিয়ে নানা বিধ প্রতিবাদ হচ্ছে। এরপরও কমছে না। কথা না বলার দায়িত্ব এখন বেড়ে গেছে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, সংবিধান অনুযায়ি অপরাধের পরিধি বাড়িয়ে কোন মানুষক শাস্তি দেওয়া যাবে না। যারা সৎভাবে সুস্থভাবে জীবন যাপন করেন তাদের দায়িত্ব মানবাধিকার নিয়ে কাজ করা।
অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক আবু আহমেদ, অধ্যক্ষ আব্দুল হামিদ, মাধব চন্দ্র দত্ত প্রমুখ। এ ছাড়া উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক রঘুনাথ খাঁ, প্রফেসর ইদ্রিস আলী, অ্যাড. আজাদ হোসেন বেলাল, মুনসুর রহমান, এম কামরুজ্জামান, দীলিপ দেব, গৌর পদ দাস, ফরিদা আক্তার বিউটি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.