
“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই স্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলায় চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
আদ বুধবার (১৭ মে) সকালে পাটকেলঘাটা খাদ্য গুদামে ধান ওচাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন। প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুজ্জামান, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জাসদ সভাপতি আবুল কাশেম, পাটকেলঘাটা গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রেজা, মিল মালিক সমিতির সভাপতি খন্দকার মোয়াজ্জেম হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক প্রণয় পাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম টিটু, তালা বাজার বণিক সমিতির সভাপতি কাজী মারুফসহ চাল মিল মালিক ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, তালা উপজেলায় চলিত মৌসুমি বোরো মৌসুমে ৫হাজার ৯৭৫ মেট্রিক টন চাল প্রতি কেজি ৪৪ টাকা দরে এবং ১৫৫৭ মেট্রিক টন ধান ৩০টাকা কেজি দরে সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.