মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  দেশব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা  পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে টিআরসি পদে নিয়োগ পেলেন ২২ জন সাতক্ষীরায় আম কুড়াতে যেয়ে ব জ্র পা তে অ্যাড. কামরুন্নাহার ছবির মৃ ত্যু আওয়ামীলীগ থেকে প দ ত্যা গ করলেন নূরনগর ইউপি চেয়ারম্যান বনজীবী নি হ তে র ঘটনায় বিজিবি মো তা য়ে ন, এলাকায় থ ম থ মে পরিবেশ বি রা জ সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় অপরিপক্ক ল্যাংড়া আম জ ব্দ ফলোআপ: সুন্দরবনে বনকর্মীর গু লি তে জেলে নি হ ত, লা শ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হা ম লা

আইনজীবীদের পেশাগত সাফল্য ধরে রাখতে নিজেকে সৎ হতে হবে: শেখ মফিজুর রহমান 

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৬৬৭ বার পড়া হয়েছে
আইন পেশা একটি মহান পশা। এ পেশাকে সমুন্নত রাখতে পড়াশুনার পাশাপাশি জ্যেষ্ট আইনজীবীদের মামলার উপস্থাপন, জবানবন্দি ও জেরা ধর্য ধরে শুনতে হবে। সেটাকেই ধারণ করতে পারলে নিজের লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে একজন বিচারপ্রার্থীকে ন্যয় বিচার পাওয়ার ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখা যায়।
শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের তিনতলায় আইনচর্চা বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান একথা বলেন।
নিজের শিক্ষা জীবন ও কর্মজীবনের কিছু বিশেষ মুহুর্তের কথা তুলে ধরে প্রধান অতিথি বলেন, প্রথম পেশা, প্রথম চাকুরি ও প্রথম প্রেম ভোলা যায় না। জুনিয়র আইনজীবীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে যেয়ে তিনি বলেন, পেশাগত সাফল্য ধরে রাখতেই নিজেকে সৎ হতে হবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবীর, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. গোলাম মোস্তফা, অ্যাড. মোস্তফা জামান, অ্যাড. সায়ৈদ, আইনজীবী সমিতির সহসভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে মুখ্য বিচারিক হাকিম আইনজীবীদর বিচার সংক্রান্ত নানা সমস্যা সমাধানের উপায় নিয়ে উত্তর দেন।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. গোলাম মোস্তফা দেওয়ানী মামলার কার্যক্রম এর উপর দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে অ্যাড. এম শাহ আলম বলেন, আইনজীবী না হয়েও অনেক আইনজীবী পরিচয়ে মোয়াক্কলদের হয়রানি করে যাচ্ছেন। এদেরকে প্রতিহত করতে হবে। টাউট বাটপাড়দের অনেক সময় মঞ্চে বসে থাকতে দেখে সম্মানী লোকজন মাথা নীচু করে চল যায়। জ্যেষ্টদের সম্মান করে এ অবস্থার পরিবর্তণ করতে আপনাদেরকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, কৌশলে অলিখিত কাগজে স্ত্রীর সাক্ষর নিয়ে এসে আদালতে এফিডডেফিড করে তালাক দেওয়া হচ্ছে। এতে একজন নারী ও তার সান্তনেরা পথে বসছে। এ ধরণের নীতিবহির্ভুত কাজ থেকে দূরে থাকার আহবান জানিয়ে অ্যাড. শাহ আলম বলেন, অনিয়মের মাধ্যমে এ ধরণের কাজ করতে যেয়ে সাত বছরের কারাদণ্ড হয়েছে আইনজীবী সমিতির এক সদস্যের। এ সময় তিনি বিচারিক হাকিম ইয়াসমিন নাহারের আদালতে নোটিশ না দেওয়া এক আসামীকে আদালতে হাজির করিয়ে জামিন আবেদন নিয়ে এক আইনজীবীর অসদাচরণের কথা তুলে ধরেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!