বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৬ জনের কারাদণ্ড

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৪৫৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে সরকারি জমিতে অবৈধ দোকান-ঘর নির্মাণ করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আনুঃ রাত ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে আটককৃতরা হলেন, দোকান মালিক উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আঃ গফফারের ছেলে আবু হাবিব, মৃত মোবারক হোসেনের ছেলে মোশারফ হোসেন, ও তার ছেলে কবির হোসেন। কর্মরত শ্রমিক একই এলাকার মৃত রেজাউল মোড়লের ছেলে মুস্তাফিজর রহমান, আমজাদ হোসেন সরদারের পুত্র সুজন, কওসার আলির ছেলে আফসার আলী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল জানান, কাঁকশিয়ালি পুরাতন বাজারে সরকারি জমিতে অবৈধ্য স্থাপনা নির্মানের কারণে ৩ জন মালিককে ১৫ দিনের ও ৩ জন শ্রমিককে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। নির্মানাধীন অবৈধ্য স্থাপনটি অপসারণ করা হয়েছে। ভবিষ্যতে সরকারি জমিতে অবৈধ্য স্থাপনা নির্মাণকারীদের আরো কঠোর ভাবে সাজা প্রদান করা হবে। 

তিনি আরও বলেন, অবৈধ স্থাপনা নির্মাণের সাথে জড়িত মালিক ও শ্রমিক উভয়কেই সাজা প্রদান করা হবে। শ্রমিকগণ কাজ করার পূর্বে জেনে নিন কাজটি বৈধ কিনা। সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও ভূমি অফিসসমূহ সর্বোচ্চ সজাগ থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!