
সাতক্ষীরার কলারোয়ায় শুরু হলো ৩ দিনব্যাপী কন্দাল ফসল
কৃষি উন্নয়ন মেলা-২০২৩।
সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মেলায় ১৫ টি স্টলে আয়োজন করা হয়েছে নানা প্রকার কন্দাল ফসলের প্রদর্শনী।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কন্দাল ফসলের নানা দিক তুলে ধরে স্বাগত বক্তব্য দেন-উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন-সহকারী কমিমশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচএম রোকোনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ। এর আগে কন্দাল ফসল কৃষি উন্নয়ন মেলা’র ব্যানারে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.