প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৫:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৩, ১০:৪১ পি.এম
পাটকেলঘাটায় বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

সাতক্ষীরায় বজ্রপাতে জয়ন্তী ধর(৪৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩ মে) বিকাল ৫টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার মির্জাপুর পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধু একই এলাকার দিলীপ ধরের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকালে বৃষ্টির সময় তিনি মাঠ থেকে ধান তুলছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতে আহত হবার কিছুক্ষণ পর স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.