
সাতক্ষীরায় উৎসব মূখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৩ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা। এ বছর সাতক্ষীরা জেলায় মোট ৪৭টি কেন্দ্রে ২৩ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহন করেছে। রবিবার সকাল ১০ টা থেকে শুরু দুপুর ১ টা পর্যন্ত। এদিকে, সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় তিনি সাংবাদিকদের বলনে, এবারর এ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু, নকল ও দুর্নীতিমুক্ত করতে পরীক্ষা কেন্দ্রগুলোতে সার্বক্ষনিক নির্বাহী ম্যাজিস্ট্রেট তদাররিক করবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। যদি কোথাও কোন প্রকার নকল, অনিয়ম বা দুর্নীতির কোন খবর পাওয়া যায় তা হলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এছাড়া পরীক্ষা কেন্দ্রের ২শ’ গজের মধ্যে জনসাধারণ প্রবেশ নিষিধাজ্ঞা জারি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.