
সাতক্ষীরার কলারোয়ার পাঁচরকি ও সদর উপজেলার বিহারীনগরে বজ্রপাতে ২ ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে জেলাব্যাপী কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। সাথে ব্যাপক বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন,কলারোয়ার পাঁচরকি গ্রামের কামরুল ইসলাম (৩৬) ও সদর উপজেলার বিহারীনগর গ্রামের আব্দুল্লাহ মোল্যা (৩৪)।
কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বাড়ির পাশের বিল থেকে বোরো ধান উঠাচ্ছিলেন কামরুল ইসলাম। এসময় বজ্রবৃষ্টি শুরু হয়। বজ্রাঘাতে কামরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান।
সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ঝাউডাঙ্গা এলাকার বিহারীনগর গ্রামের আব্দুল্লাহ মোল্যা মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। উঠানে আসামাত্রই নারকেলগাছে বজ্রপাত হলে নিচে থাকা আব্দুল্লাহ গুরুতর আহত হন। কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.