
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের পক্ষ থেকে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় পৌরসভার ৪নং ওয়ার্ডে সুলতানপুর তার নিজস্ব কার্যালয়ের সামনে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ী. লুঙ্গী ও পাঞ্জাবী সেমাই ও চিনি বিতরণ করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, কাজী ফারুক হাসান, মোসলেমা জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান, শাহাজান কবির সাজু, মিকাইল হোসেন, চঞ্চল, নজরুল ইসলাম হাবলু, আজিম, রফিকুল প্রমুখ। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের পক্ষ থেকে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র পেয়ে খুশিতে ভারপ্রাপ্ত পৌর মেয়র ও তার পরিবারের জন্য মন খুলে দোয়া করতে করতে বাড়ি ফিরে যান।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.