
সাতক্ষীরার কলারোয়ায় আমের বাম্পার ফলণে কৃষকের মুখে হাসি ফুটেছে। এবার আবহাওয়া অনুকুলে থাকলে উপজেলায় ৬৫৫ হেক্টর জমিতে লাগানো আম দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তাণী করতে পারবেন বলে আশংখা করা যাচ্ছে। বিদেশে সাতক্ষীরার আম সুস্বাদু থাকায় চাহিদাও অনেক বেশি। সাতক্ষীরা জেলার বৃহত্তম আমের হাট কলারোয়া বাগুড়ি-বেলতলা, এখানে কাচা টক খাওয়ার আম উঠতে শুরু করেছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া জানান-এবার উপজেলায় ৬৫৫হেক্টর জমিতে আমের আবাদ করা হয়েছে। এর মধ্যে হিমসাগর ৩৩০ হেক্টর, ল্যাংড়া ১০৪ হেক্টর, আম্রপালি ১৫৬ হেক্টর, বারি আম-৪ (১হেক্টর), গোলাপখাস ৫ হেক্টর, গোপালভোগ ৫১ হেক্টর, গোবিন্দভোগ ২ হেক্টর, হাড়িভাংগা ৩ হেক্টর ও স্থাণীয় অন্যান্য আম ৩ হেক্টরসহ মোট-৬৫৫ হেক্টর জমিতে আমের আবাদ করা হয়েছে।
তিনি বলেন-উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলায় ২৯৫০জন চাষী এবার আমের আবাদ করেছেন। তিনি আরো বলেন-এবছর অনুকুল আবহাওয়ায় আম গাছে প্রচুর পরিমাণ গুটি ধরেছে। প্রকৃতিক বিপর্যায়ের উপর কারও কোন হাত থাকে না। তবে বড় ধরণের কোন প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে কলারোয়ায় আম চাষীরা ভালো ফলন পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.