বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

উপকূলের সংকট নিরসনে উদ্যোগ নেওয়া জরুরী

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলের সংকট আগের চেয়ে বেড়েছে। এই সংকট নিরসনে সরকারিভাবে জরুরী উদ্যোগ নেওয়ার দাবী জানিয়েছেন সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সকল সদস্য।

আজ বুধবার বিকাল ৪:০০ টায় সাতক্ষীরার উন্নয়ন সংগঠন স্বদেশ সভাকক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে অর্ধবার্ষিক সমন্বয় সভায় এই দাবী তুলে ধরা হয়।

ফোরামের সভাপতি শিক্ষাবিদ আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত, কোষাধ্যক্ষ ফরিদা আক্তার বিউটি, সদস্য ও সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আযাদ, সদস্য ও সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, সদস্য ও সাংবাদিক আমিনা বিলকিস ময়না, সদস্য নিত্যানন্দ সরকার প্রমূখ।

উক্ত সভায় উপকূলের বর্তমান অবস্থা তুলে ধরে বক্তারা বলেন, “উপকূলে দুর্যোগ শুরু হয়েছে। সম্প্রতি ঝড়ে কৈখালী ও রমজাননগর ইউনিয়নে ব্যাপক ক্ষতি করেছে। এই দুর্যোগের আগে বেড়িবাঁধ সংস্কার করা উচিত ছিল কিন্তু সরকারি কোন উদ্যোগ দেখা যায়নি। গাবুরা ইউনিয়নে উচ্চ জোয়ারে বেড়িবাঁধ টিকে থাকবে না। ফলে জলবায়ু অধিপরামর্শ ফোরামের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড সহ জেলা প্রশাসক বরাবর উপকূলের বাস্তব চিত্র তুলে ধরা হবে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!