বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা পৌরসভার ময়লার গাড়ী রেখে তিনটি ব্যাংকের প্রবেশ পথ বন্ধ করে অবস্থান কর্মসুচি পালন

✍️আসাদুজ্জামান✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ব্যাংক থেকে টাকা ছাড় না করায় পৌরসভার ময়লার গাড়ী রেখে তিনটি ব্যাংকের সামনের প্রবেশ পথ বন্ধ করে সোমবার সকাল থেকে আড়াইঘটা ব্যাপী অবস্থান কর্মসুচি পালন করেছে পৌর কর্মচারীরা। সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত পৌরসভার বিভিন্ন স্থান থেকে ময়লা আবর্জনা গাড়ীতে করে নিয়ে সেখানে তারা এ কর্মসুচি পালন করে।

এ সময় ব্যাংকের সাধারন গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে না পেরে তারা চরম ক্ষোভ প্রকাশ করেন। পরে পুলিশের উপস্থিতিতে ব্যাংক ব্যাবস্থাপকরা তাদের উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে কথা বলে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্রনে আসে।

জানা যায়, সাতক্ষীরা পৌরসভার দুই বারের নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশিতির বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের হওয়ায় গত ৬ ফেব্রুয়ারি তারিখে স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন। এসময় ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়ীত্ব পান কাজী ফিরোজ হাসান। তিনি এ সময় তিন মাসের জন্য পৌরসভার অর্থনৈতিক লেনদেনের ক্ষমতাও পান। এরপর গত ১৪ ফেব্রুয়ারি বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চে এক আদেশে চিশতির বরখাস্তের আদেশ স্থগিত করেন এবং প্যানেল মেয়র ফিরোজ হাসানের অর্থনৈতিক লেনদেনের ক্ষমতাও বাতিল করেন। পৌর মেয়র চিশতির আইনজীবির দয়ো উচ্চ আদালতে স্থগিত হওয়া বরখাস্তের আদেশের কপিটি নিয়ে চিশতি পৌরসভার সেক্রেটারীর (সিইও) কাছে দিলে তিনি সেটি নিতে অসম্মতি জানান। স্থানীয় সরকার মন্রনালয়ের নির্দেশ না পাওয়ায় তিনি সেটা গ্রহন করেননি। এদিকে, উচ্চ আদালতের স্থগিত হওয়া বরখাস্তের আদেশের কপিটি পৌর মেয়র চিশতি পৌরসভার লেনদেনকৃত সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথবাংলা এগ্রিকালচার ব্যাংক, ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে এই কপি জমা দিলে মূলত পৌরসভার ব্যাংক লেনদেন বন্ধ হয়ে যায়। এর ফলে গত ২/৩ মাস যাবত পৌর কর্মচারীরা তারা তাদের বেতন না পাওয়ায় তারা মানবতর জীবন যাপন করতে থাকেন। এক পর্যায়ে তারা আজ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর সাড় ১২ টা পর্যন্ত পৌরসভার ময়লা আবর্জনা গাড়ীতে নিয়ে পূবালী ব্যাংক, সাউথবাংলা এগ্রিকালচার ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের সামনে প্রবেশ পথ বন্ধ করে এ অবরোধ কর্মসুচি পালন করে। এ সময় তারা ব্যাংক কর্মকর্তাদের সাথে অসৌজন্যমূলক আচরনও করেন।

পূবালী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক চদ্র শেখর রায় এবং ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক ইলিয়াস ইকবাল জানান, উচ্চআদালতের স্থগিত হওয়া বরখাস্তের আদেশের কপি পৌর মেয়র চিশতি তার আইনজীবী মারফত ব্যাংক কর্তৃপক্ষকে উকিল নোটিশও প্রদানের পর থেকে কোন ব্যাংক পৌরসভার আর কোন চেক পাশ করেনি। তবে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি নিষ্পত্তির করা হবে বলে জানান তারা।

সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান জানান, ব্যাংক গুলো চেক পাশ না করায় পৌরসভার কর্মচারীরা দীর্ঘ ৩/৪ মাস যাবত বেতন না পেয়ে মানবতর জীবন যাপন করছেন। এরফলে তারা আজ ব্যাংকের সামনে এ অবস্থান কর্মসুচি পালন করতে বাধ্য হন। তবে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ব্যাংক কর্মকর্তারা তাদের উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি নিষ্পত্তির করবেন বলে আশ্বাস দিলে পরকর্মচারীরা তারা অবস্থান কর্মসুচি প্রত্যাহার করেন।

উল্লেখ্য: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ড জড়িত থাকার অভিযোগে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হবার কথা উল্লেখ করে গত ৬ ফেব্রুয়ারী পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশিতিকে বরখাস্ত করে। চলতি বছরের গত ২৪ জানুয়ারি নাশকতার মামলায় তাকে কারাগার পাঠানো হয়েছিলো এবং গত ৯ ফেব্রুয়ারি তারিখে তিনি জামিনে মুক্ত হন। এরপর গত ১৪ ফেব্রুয়ারি বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ এক আদেশে চিশতির বরখাস্তের আদেশ স্থগিত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!