
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী যুবলীগের কমিটি গঠন ও আলোচনা সভা শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, খেশরার সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজীব হোসেন রাজু, তালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুরশিদ আলম, খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ আবুল কালাম আজাদসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। পরে খেশরা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের কমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.