মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

সাতক্ষীরার ৪টি ইউনিয়নের পানি নিস্কাশনে প্রাণসায়র খালের বাঁধ কেটে দিতে জেলা প্রশাসকের নির্দেশ

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার ৪টি ইউনিয়নের শতাধিক গ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রাণসায়র খালের বাঁধ কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। আগামী সাতদিন পানি নিস্কাশন অব্যাহত থাকবে। সাতদিন পর পানি নেমে গেলে পুনরায় বাঁধ নির্মাণ করে প্রাণসায়ের খাল পুনখননের কাজ শুরু হবে।

রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২০) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের জলাবদ্ধ এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক এ নির্দেশ দেন। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরি, স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: প্রাণসায়র খাল পুন:খননের জন্য বাঁধ দেয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধহয়ে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা, বল্লী, ঝাউডাঙ্গা ও আগরদাঁড়ি ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়েপড়ে। বর্ষা মৌসুমের আগে বা পরে না বেঁধে ভরা বর্ষা মৌসুমে খালে বাঁধ দেয়ায় এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এঘটনায় এলাকাবাসী ২৬ সেপ্টেম্বর ওই চার ইউনিয়নের সহস্রাধিক সাধারণ মানুষ মানববন্ধন করে প্রাণসায়ের খালের ভেঁড়িবাঁধ অপসারণের জোর দাবি জানান। এছাড়া সার্কিট হাউজে আগত জনপ্রশাসন সচিব ইউসুফ হারুনের কাছে স্মারক লিপি প্রদান করেন তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!