বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

দেবহাটয় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামি এক পরিবহনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৬ বার পড়া হয়েছে

রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামি এক পরিবহনের ধাক্কায় রবীন্দ্রনাথ সরকার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা- শ্যামনগর সড়কের দেবহাটার গাজীরহাট বাজারের “এ ফিস লিমিটেড” এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবীন্দ্রনাথ সরকার (৭০) দেবহাটা উপজেলার রামদেবপুর গ্রামের তারকনাথ সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী গাজীরহাটের মাছ ব্যবসায়ি লুৎফর রহমান জানান, রবীন্দ্রনাথ সরকার শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গাজীরহাট বাজারের এ ফিস লিমিটেড এর সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সাতক্ষীরাগামি এসপি গোল্ডেন লাইনের একটি দ্রুতগামি পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর সোয়া ১টার দিকে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দেবহাটা থানার উপপরিদর্শক হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবীন্দ্রনাথের লাশ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!