
সরকার বিরোধী আন্দোলনের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শহরের ইটাগাছা মোড়ে উক্ত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সভাপতিত্বে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, কামরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের , সিনিয়র সহ সভাপতি রুহুল কুদ্দুস, সহ সভাপতি আব্দুল হান্নান, জামাল পাশা, মোহাম্মদ আলী, আবুল কাশেম পুটে, সাধারণ সম্পাদক রেজাউল করিম যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সদস্য সৈয়দ আব্দুস সেলিম, সুব্রত বিশ্বাস, আনারুল ইসলাম এতিম, নাজির আলী, ফজলু ঢালী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.