সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন; নাজমুল সভাপতি, হাসানুর সহ-সভাপতি, আল আমিন সদস্য সচিব  তালায় শিশুকে শ্লী ল তা হা নি র অ ভি যো গ, অ ভি যু ক্ত প লা ত ক গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত ডুমুরিয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আ ত্ম হ ত্যা  সাতক্ষীরা সী মা ন্তে ভা র তী য় চো রা কা র বা রী দে র লক্ষ্য করে বিজিবি’র গু লি : পরিস্থিতি শা ন্ত তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় গৃহবধূর মৃ ত দে হ উ দ্ধা র  ডুমুরিয়ার রহমানিয়া মাদ্রাসা বৃষ্টি নামলেই কাঁদা-পানিতে সয়লাব ভো গা ন্তি তে দেড় শতাধিক শিক্ষার্থী সাংবাদিক মনিরুল ইসলাম মনির বাড়িতে দুঃ সা হ সি ক চু রি

সাতক্ষীরায় প্রতারণার অভিযোগে দুই পুত্রসহ পিতা আটক

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় প্রতারণার অভিযোগে দুই পুত্রসহ পিতা আটক

সাতক্ষীরায় প্রতারণার অভিযোগে দুই পুত্রসহ পিতাকে আটক করেছে পুলিশ।  বুধবার রাতে ও বৃহস্পতিবার বিকেলে জেলা ডিবি পুলিশ এবং পাটকেলঘাটা থানা পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে।

প্রতারণার দায়ে আটককৃতরা হলেন পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের মৃত শেখ ফজর আলীর ছেলে শেখ আব্দুর রহমান (৬০) এবং তার দুই ছেলে শেখ রায়হান হোসেন (২৫) ও শেখ আবু রানা (১৮)।

জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি ইয়াছিন আলম চৌধুরী জানান, আসামিরা বাবা আর দুই ছেলে বহুদিন যাবত পাটকেলঘাটা ও সাতক্ষীরা শহরের বিভিন্ন মানুষের সাথে প্রতারণা,জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিলো। এছাড়া পাটকেলঘাটার হাইস্কুল রোডে তাদের “রায়হান কম্পিউটার এন্ড ফটোকপি” নামের দোকানে বসে জাল ভোটার আইডি কার্ড, বিদ্যুৎ বিভাগ, রেজিস্ট্রি অফিসার সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সিল সই নকল করে আসছিলেন তারা।

আটকের সময় তাদের কাছে কয়েকটি জাল ভোটার আইডি কার্ড, রাবার সিল ও জালিয়াতির কাজে ব্যবহারিত ল্যাপটপ জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশের ওসি আরো জানান, আটকের পর সন্দেহ হলে রহমানের দুই ছেলে রায়হান হোসেন ও আবু রানা কে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। এজন্য প্রতারণা, জালিয়াতির সাথে তাদের বিরুদ্ধে মাদকের মামলাও দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!