মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

কলারোয়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক-১৫

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৬ বার পড়া হয়েছে

এবার সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী সাড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে মাদকসেবী সন্দেহে ২৬ জনকে আটক করে ডোপ টেস্টের মাধ্যমে ১৫ জন মাদকসেবীকে চিহ্নিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে। 

এব্যাপারে পুলিশ জানিয়েছে,সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা পার্শ্ববর্তী জেলা যশোর ও খুলনার মাদকসেবীরা কলারোয়ার সীমান্তবর্তী এলাকায় এসে মাদক সেবন করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩সেপ্টেম্বর) বিকেলে কলারোয়া থানার কেড়াগাছী,সোনাবাড়িয়া, চন্দনপুর সহ জালালাবাদ ও ঝিকড়া এলাকায় মাদক বিরোধী সাড়াশি অভিযান পরিচালনা করা হয়।

বাহ্যিক লক্ষণ বিবেচনায় এবং উপস্থিত ডাক্তারের পরামর্শে এসময় ২৬ জনকে মাদকসেবী সন্দেহে ডোপ টেস্ট এর জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডোপ টেস্ট শেষে ১৫ জনের ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এবং ১১ জনের ক্ষেত্রে রিপোর্ট নেগেটিভ আসে।

কলারোয়া থানা পুলিশের নির্ভর যোগ্য সূত্র জানিয়েছে, 
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে কলারোয়া থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা এবং পুলিশ লাইন্স এর পুলিশ সদস্যেদের সমন্বয়ে মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
পরিচালিত এ অভিযানে অন্যান্যের মধ্যে ছিলেন, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, পুলিশ পরিদর্শক (ডিবি) মোঃ আজিজুর রহমান, এসআই মনিরুল ইসলাম, এসআই তনময়, এসআই সোহরাব হোসেন, এসআই রেজাউল করিম সহ অন্যান্য পুলিশ সদস্যরা। এসময় সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জয়ন্ত সরকারও উপস্থিত ছিলেন।

এছাড়া মাদকাসক্ত প্রমাণিত ১৫ জন এর নিকট যে সমস্ত মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করেছিল, তাদেরকে শনাক্তের কাজ চলছে।

মাদকসেবী প্রমাণিত ১৫ জনের বিরুদ্ধে কলারোয়া থানায় “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮” এ মামলা রুজু প্রক্রিয়া চলছে বলেও জানাযায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!