
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আরো ৩ টি ট্রাক ৪৬ মেট্রিকটন পেঁয়াজ আমদানী হয়েছে। এ নিয়ে গত ৪ দিনে মোট ৪৩ টি ট্রাক প্রায় এক হাজার মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করছে।
এর আগে সোমবার ৪ টি ট্রাক ৯৬ মেট্রিকটন ও রবিবার ৫ টি ট্রাক ১০৮ মেট্রিক টন এবং শনিবার ৩১টি ট্রাক ৭২১ মেট্রিক টন মেট্রিকটন পেঁয়াজ ভারতের ঘোজাডাঙ্গা দিয়ে ভোমরা বন্দরে প্রবেশ করে। যার বেশীরভাগেই পচে গেছে। ভারতীয় নিষধাজ্ঞায় গত ১০/১২ দিন ধরে ট্রাক বস্তাবন্দী অবস্থায় পেঁয়াজ গুলো বৃষ্টিতে ভিজে ও রোদে পুড়ে নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে দারুন ক্ষতির সম্মুখিন হয়েছেন বলে জানান ব্যবসায়ীরা।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত যে সমস্ত পেঁয়াজের ট্রাকের কাগজপত্র সম্পূর্ণ প্রস্তুত ছিল এমন ৪৩ টি পেঁয়াজের ট্রাক ইতিমধ্যে গত ৪ দিনে ভোমরা বন্দরে প্রবেশ করেছে। তবে, প্রায় এক সপ্তাহ যাবত এ সব পেঁয়াজর ট্রাকে আটক থাকায় তার বেশীরভাগই নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে দারুন ক্ষতির সম্মুখিন হয়েছেন।
ভোমরা স্থলবন্দরে রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মোট ৩ টি ট্রাক ৪৬ মেট্রিকটন পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে। এ নিয়ে গত ৪ দিনে মোট ৪৩ টি ট্রাক ৯৭১ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে বলে তিনি আরো জানান।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.