
রবিবার (১ জানুয়ারি) সাতক্ষীরার তালায় সাস ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে এসইপি উপ-প্রকল্পের আওতায় প্রকল্প সমাপনী শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী। উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়ক এ,এস,এম মুজিবুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, বিসিক, খুলনার উপ-মহাব্যবস্থাপক এনাম আহমেদ, সাতক্ষীরার উপ-ব্যবস্থাপক গোলাম সাকলাইন, সাসের নির্বাহী পরিচালক সেখ ইমান আলী, সাসের সমন্বয়ক শাহ আলম প্রমুখ। প্রকল্পের আওতায় অদ্যাবধি বাস্তবায়িত কার্যক্রম ও তার প্রভাব এবং কার্যক্রমে বাস্তবায়নে সামগ্রিক অভিজ্ঞতা তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক শাহনেওয়াজ কবির এবং মাল্টিমিডিয়ায় উপস্থাপনা করেন পরিবেশ কর্মকর্তা ইমরুল কায়েস।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.