
সাতক্ষীরার প্রতিথযশা সাংবাদিক ও বিশিষ্ট সমাজকর্মী দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যাণার্জীর ৬১ তম জন্মদিন পালন করা হয়েছে।
প্রেসক্লাবের হল রুমে আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে তালা প্রেসক্লাবের আয়োজনে কল্যাণ ব্যাণার্জীর ৬১ তম জন্মদিন পালন করা হয়। জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপী, জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, ইউপি সদস্য শংকর দাস, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি এমএ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, সাংবাদিক কেএম শাহীনুর রহমান, শিরিনা সুলতানা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.