বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি নির্বাচন আজ পারুলিয়ায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউপি স্থায়ী কমিটির সমন্বয় সভা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির ত্রা স হেমায়েত স্থায়ী ব হি ষ্কা র তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ অবশেষে কালিগঞ্জের ব হু ল বি ত র্কি ত কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনকে বদলী আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষো ভ সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ  তালায় তৃণমূল নারী সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত

পৌরসভার জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার সরকারি কলেজ রোডসহ সকল জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাগরিক আন্দোলন মঞ্চ ও প্রথমআলো বন্ধুসভা সাতক্ষীরার আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন।

দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্ব এতে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক রঘুনাথ খাঁ, নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রনি, প্রথম আলো বন্ধুসভার সদস্য শাহিন প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও ট্যাক্স ও পানির বিল যথাসময়ে পরিশোধ করেও সেবা বঞ্চিত পৌর এলাকার বাসিন্দারা। পৌর এলাকার অধিকাংশ সড়ক জরাজীর্ণ। বিশেষ করে সাতক্ষীরা পৌরসভার সরকারি কলেজ রোড সড়কটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। অথচ এই সড়ক দিয়ে সাতক্ষীরার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাতক্ষীরা সরকারি কলেজে যেতে হয়। প্রায় প্রতিদিন ২০ হাজার শিক্ষার্থী কলেজে যাতায়াত করে। তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পৌর মেয়র বার বার প্রতিশ্রুতি দিলেও রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ নেন না। সাতক্ষীরা পৌর এলাকায় কোন সুপেয় পানির ব্যবস্থা নেই। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ভাঙাচোরা ডাস্টবিনের ময়লা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পৌর কর্তৃপক্ষ নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকেন। মেয়র-কাউন্সিলরা ভাগ বাটোয়ারা নিয়ে এতবেশি ব্যস্ত থাকেন যে পৌরবাসীর উন্নয়নে কোন ভূমিকা রাখতে পারে না।

বক্তারা অবিলম্বে সাতক্ষীরা পৌরসভার সরকারি কলেজ রোডসহ সকল জরাজীর্ণ সড়ক সংস্কারের জোর দাবি জানান। সমগ্র কর্মসুচি পরিচালনা করেন সাংবাদিক বেলাল হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!