শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রা জ নী তি ছা ড় লে ন গোপালগঞ্জের এক আওয়ামীলীগ নেতা সাতক্ষীরায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বি ক্ষো ভ মি ছি ল ও সমাবেশ বৃক্ষরোপন প্রকল্পে দু র্নী তি : সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যা ন্ড রি লি জ  সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মা দ ক বি রো ধী মানববন্ধন  রাত দু’টোর অসমাপ্ত কল (তোমার জন্য) – কবি কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শহীদ আবু সাঈদ দিবস পালিত কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

সাতক্ষীরায় খুদ্র-নৃগোষ্ঠীভূক্ত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল প্রদান করলেন এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৭ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের “বিশেষ এলাকার উন্নয়নের জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় খুদ্র-নৃগোষ্ঠীভূক্ত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা সকল জনগোষ্ঠীর কথা ভাবেন। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বেশি ভাবেন। অনগ্রসর জনগোষ্ঠীকে এগিয়ে নিতে খুদ্র-নৃগোষ্ঠীভূক্ত ছাত্র-ছাত্রীদের মাঝে আজ শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল প্রদান করা হচ্ছে।’ এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান প্রমুখ। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাতক্ষীরা সদর উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ৩০ জন শিক্ষার্থীর মাঝে বরাদ্দকৃত ৩০টি বাইসাইকেল ও ৬৮ জন শিক্ষার্থীকে ২২০০/- দুই হাজার দুই শত টাকা করে শিক্ষাবৃত্তির চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

এসময়সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খুদ্র-নৃগোষ্ঠীর সভাপতি মো. মোখলেছুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!