
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে দুইটি পরিবারে তিনটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার রাত ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুইটি পরিবারে নগদ টাকাসহ চার লক্ষ্য টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।
এলাকাবাসী বাহারুল মোড়ল জানান, রোববার রাত ৯টার দিকে তালা উপজেলার হাজরাকাটি গ্রামে গনি মোড়লের ছেলে আলম মোড়লের ঘরের ভিতর আগুন দেখতে পেয়ে চিৎকার দেয়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় তার ভাই গফুর মোড়লের বাড়ি পুড়ে যায়।
সোমবার সকালে খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু ক্ষতিগ্রস্ত পরিবারে বাড়িতে যায়। তাদের পরিবারকে চাউল,ডাল, তৈল ও শীত বস্ত্র প্রদান করেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান আমি শুনেছি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি ভাবে সাহায্য করা হবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.