
“সবার মাঝে ঐক্য গড়ি,নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই শ্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, সমিতির সভানেত্রী/সম্পাদিকাদের মাঝে অনুদানের চেক বিতরণ এবং ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষ্যে ৯ ডিসেম্বর (শুক্রবার) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও তালা উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিল্পকলা একাডেমি ভবনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, প্রাক্তন অধ্যক্ষ আব্দুর রহমান, ব্র্যাকের অ্যাসিস্ট্যান্ট অফিসার সেলপ মোরশেদা আক্তার প্রমুখ। এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.