মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ১৬ মাদকসেবী

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৩ বার পড়া হয়েছে

হটাৎ সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী সাড়াশি অভিযানে মাদকসেবী সন্দেহে ৩৮ জন যুবককে আটকের পর ডোপ্ট টেস্টে ১৬ জন যুবক ধরাশায়ী। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধা পর্যন্ত ভোমরা স্থলবন্দর এলাকার মাদক স্পট গুলোতে সাড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

সাতক্ষীরা সদর থানা পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে,পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলার ভোমরা এলাকায় সদর থানা পুলিশ এবং সাতক্ষীরা পুলিশ লাইন্স এর ২০ জন সদস্যের সমন্বয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সদর সার্কেল মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অন্যান্যেদের মধ্যে ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,পুলিশ পরিদর্শক (অপা:) বিপ্লব সরকার,এসআই প্রদীপ কুমার সানা,এসআই মানিক কুমার সাহা, এসআই হাবিব,এসআই অহিদুল সহ অন্যান্য পুলিশ সদস্যরা। এছাড়া সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় এর মেডিকেল অফিসার জয়ন্ত সরকারও এসময় উপস্থিত ছিলেন।

নির্ভরযোগ্য সূত্রটি আরও জানায়, সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা ও অন্যান্য জেলার মাদকসেবীরা ভোমরার স্থলবন্দর ও সীমান্তবর্তী এলাকায় এসে মাদক সেবন করে আবার নিজ নিজ এলাকায় ফিরে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় বাহ্যিক লক্ষণ বিবেচনায় এবং উপস্থিত ডাক্তারের পরামর্শে মোট ৩৮ জনকে মাদকসেবী সন্দেহে ডোপ টেস্ট এর জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ডোপ টেস্ট শেষে ১৬ জনের ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এবং ২২ জনের ক্ষেত্রে রিপোর্ট নেগেটিভ আসে। মাদকাসক্ত প্রমাণিত ১৬ জন এর নিকট যে সমস্ত মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করেছিল তাদেরকে শনাক্তের কাজ চলছে। এ সংক্রান্তে আটক মাদকসেবীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ তে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!