মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

তালার ৯ মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য না করায় কারণ দর্শাতে বিবাদীদের নোটিশ

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার উত্তর ২৪ পরগণার স্বরুপনগর থানাধীন সীমান্তবর্তী হাকিমপুরের সাব সেক্টর কমাণ্ডার ক্যাপ্টেন মাহাবুব উদ্দিন বীর বিক্রমের নেতৃত্বাধীন প্রশিক্ষণ অপারেশন ক্যাম্পে যোগদান করার পরও নয়জনকে মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য না করা হবে না তার কারণ দর্শাতে বিবাদীদের নোটিশ প্রাপ্তির পরবর্তী চার সপ্তাহের সময় দিয়েছে মহামান্য হাইকোর্ট।

সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালি ইউপি’র সাবেক চেয়ারম্যান দুদলী গ্রামের হাজী সুলতান আহম্মেদ সম্প্রতি এক রিট পিটিশন দাখিল করলে গত ২৯ আগষ্ট বিচারপতি কেএম কামরুল কাদের এবং বিচারপতি মোহাম্মদ আলী শুনানী শেষে এ আদেশ দেন। মামলায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচীবসহ ১২জনকে বিবাদী করা হয়েছে।

মুক্তিযোদ্ধা দাবিদাররা হলেন, তালা উপজেলার খলিশখালি ইউপি’র সাবেক চেয়ারম্যান দুদলী গ্রামের হাজী সুলতান আহম্মেদ, সদর উপজেলার নারায়ণপুরের আনোয়ার হোসেন, একই উপজেলার খেজুরডাঙা গ্রামের আব্দুল মান্নান, আলা উপজেলার সরুলিয়া গ্রামের কাজীবাড়ির প্রয়াত কাজী মাশরাপুর ছিদ্দিক, একই গ্রামের মোঃ এবাদুল্লাহ, নাজমুল ইসলাম, নগরঘাটার এসএম আনারুল আজিম ওরফে কাজেম, বালিয়াদহ গ্রামের আনছার আলী গাজী ও প্রকৌশলী মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বাথুয়া প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারি তালা উপজেলার চোমরখালি গ্রামের আব্দুল গণি।
৬৩১১/২২ নং রিট পিটিশনে হাজী সুলতান আহম্মেদ এর পক্ষে তার আইনজীবী অ্যাড. এমএম অসলেউদ্দিন উল্লেখ করেছেন যে, ১৯৭১ সালের ৭ মে থেকে ওই বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার উত্তর ২৪ পরগণার স্বরুপনগর থানাধীন সীমান্তবর্তী হাকিমপুরে সাব সেক্টর কমাণ্ডার ক্যাপ্টেন মাহাবুব উদ্দিন বীর বিক্রমের নেতৃত্বাধীন প্রশিক্ষণ অপারেশন ক্যাম্পে(আলফা কোম্পানী সেক্টর-৮) যোগদানকারি হিসেবে ১৩২৭ জনের একটি তালিকা প্রকাশিত হয়েছে।

ওই তালিকায় তাদের আটজনের নাম রয়েছে। অপর একজন বাথুয়াডাঙায় প্রকৌশলী শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধে অংশ নিয়েছিলেন। তালার আফসারউদ্দিনসহ পাঁচজন ছাড়াও সাব সেক্টর কমাণ্ডার ক্যাপ্টেন মাহাবুব উদ্দিন বীর বিক্রমের নেতৃত্বাধীন হাকিমপুরে প্রশিক্ষণ অপারেশন ক্যাম্পে যোগদানকারি দেশের ৯১জন বর্তমানে মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি ভাতা উত্তোলন করছেন। তাহলে তাদের কেন মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তি করা হবে না। সাব সেক্টর কমাণ্ডার ক্যাপ্টেন মাহাবুব উদ্দিন বীর বিক্রম তার পরিচালনাধীন প্রশিক্ষণ অপারেশন ক্যাম্পের ১৩২৭ জনের নামের তালিকাযুক্ত ভারতীয় বই জমা দিলেও আজো তার কার্যক্রম শুরু করা হয়নি।

এতদিন কেন মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেননি জানতে চাইলে হাজী সুলতান আহম্মেদ বলেন, প্রথমে তারা মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য গুরুত্ব দেননি। তবে ২০০৪ সাল থেকে তারা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে ২০০৪ সালে ও ২০১৭ সালে দুটি রিট পিটিশন দাখিল হয়েছে। তালা উপজেলার সর্বশেষ মুক্তিযোদ্ধা যাঁচাই বাছাই তালিকার “গ’ তালিকায় তার ও কাজেম আলীসহ কয়েকজনের নাম থাকলেও কেন তারা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আপিল করেননি এমন প্রশ্নের জবাবে হাজী সুলতান আহম্মেদ বলেন, যেহেতু তারা উচ্চ আদালতে রিট পিটিশন করেছেন সেকারণে যাচাই বাছাই তালিকা নিয়ে আপিল করার প্রয়োজন আছে বলে তারা মনে করেন না।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!