প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ১০:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২২, ১০:৫৯ পি.এম
সাতক্ষীরা জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সভায় চলতি মৌসুমে ইটের মূল্য নির্ধারণ

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা গত শনিবার সকালে শহরের সরদার মটরস্থ ইসলাম টাওয়ারের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সবুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত মোতাবেক চলতি মৌসুমে ইট বিক্রয়ের নতুন দাম নির্ধারণ করা হয়।
উক্ত সভায় সাতক্ষীরা সদর, দেবহাটা, কালিগঞ্জ, শ্যামনগর, কলারোয়া, তালা ও পাটকেলঘাটায় প্রতি হাজার এক নম্বর ইট ও পিকেট ইটের মূল্য ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বিনেরপোতা ও আশাশুনি অঞ্চলে প্রতি হাজার ইটের মূল্য ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সভায় জেলার সকল ইটভাটা মালিক গনকে সমিতি নির্ধারিত মূল্যে ইট বিক্রয় করার অনুরোধ জানানো হয়। এছাড়া প্রচলিত নিয়ম-কানুন মেনে ভাটা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.